ডেঙ্গু মারাত্মক; তবে বিএনপি তার চেয়েও বেশি মারাত্মক। ডেঙ্গুবাহক মশা কামড়ায়, আর বিএনপি জীবন্ত মানুষ পোড়ায় এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার রাজধানীর খামারবাড়ি চত্বরে কৃষক লীগের এডিস মশক নিধন ও সচেতনতা শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে না; তাদের রাজনীতি খালেদা জিয়া, তারেক জিয়া ও বেগম জিয়ার পরিবারের জন্য।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপিকে লাঠিয়াল বাহিনী হিসেবে চায় তারেক রহমান ও খালেদা জিয়া। বিএনপিকে তারা সংসদ ও ইউনিয়ন পরিষদে চায় না।
এ সময় বিএনপির কর্মসূচির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ডেঙ্গু ভয়ংকর, তাই নিধন করতে হবে। বিএনপি আরও ভয়ংকর। সে কারণে বিএনপিকে প্রতিরোধ করতে হবে।