চলমান নারী বিশ্বকাপে একদিনে দুই ইতিহাসের দেখা মিলল। রবিবার (৩০ জুলাই) প্রথমবারের মতো মাথায় হিজাব পরে বিশ্বকাপ মঞ্চে ইতিহাস গড়েছেন মরক্কোর ডিফেন্ডার নোহাইলা বেনজিনা। আর বৈশ্বিক এই আসরে নিজেদের প্রথম গোলেই জয়ের স্বাদ পেলো আরব-আফ্রিকান দেশটি।
কোরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে মরক্কানরা।
মরক্কোর আগের ম্যাচে জার্মানির বিপক্ষেই ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ছিলেন বেনজিনা। তবে সেই ম্যাচে তাকে মাঠে না নামানোই বাড়তে থাকে অপেক্ষা। অবশেষে আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সেই ইতিহাস গড়ে ফেললেন বেনজিনা। আজ ম্যাচের শুরু থেকেই একাদশে ছিলেন বেনজিনা।
২০১৮ সালে মরক্কো জাতীয় দলে যাত্রা শুরু হয় বেনজিনার। তিনি মরক্কোর অ্যাসোসিয়েশনের স্পোর্টস অব ফোর্সেস আর্মড রয়্যালের (এফএআর) হয়ে খেলেন।