বিএনপি লাশের রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, বিএনপি এখন লাশ চায়। তারেক রহমান বলেছে, একটার পরিবর্তে দশটা লাশ ফেলবে। কিন্তু সরকার চায় শান্তিপূর্ণ পরিবেশ। কোনো সংঘর্ষ চায় না।
সোমবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সমাবেশের পরের দিন বিএনপি কেন অবরোধ কর্মসূচির দিল? এর মধ্য দিয়ে তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ সময় বিএনপির কোনো কর্মসূচি আওয়ামী লীগ ‘কপি’ করছে না বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী। বলেন, আজ কোনো কর্মসূচি নেই। আওয়ামী লীগ মাঠে থাকবে নির্বাচন পর্যন্ত।
এ সময় বাংলাদেশে নিযুক্ত বিদেশী রাষ্ট্রদূতদের সাম্প্রতিক কার্যকলাপ প্রসঙ্গেও কথা বলেন সেতুমন্ত্রী। বলেন, বিদেশি কোনো প্রতিনিধি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি, তারা কেউ বলেনি- শেখ হাসিনার পদত্যাগ চান।