মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা।

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে কাতালানদের হয়ে একটি করে গোল করেন উসমান দেম্বেলে, ফারমিন লোপেজ মার্তিন ও ফেররান তোরেস।

শনিবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের মাঠে খেলার ১৫ মিনিটেই উসমানে দেম্বেলের গোলে এগিয়ে যায় কাতালানরা। তাকে গোলে সহায়তা করেন পেদ্রি।

বিরতির পর তরুণ তুর্কি ফারমিন লোপেজ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। আর ফেরান তোরেস ৯০+১ মিনিটের মাথায় গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।