বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত।

শপথগ্রহণের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তিনি তার সংসদীয় কার্যক্রম শুরু করলেন।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক মান্নান কচিসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।