ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজনৈতিক কর্মসূচি যদি জনগণের ভোগান্তির কারণ হয়, তা হলে বাধ্য হয়ে এসব কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হতে পারে।

বুধবার (২৬ জুলাই) রাজধানীর হোসেনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপিসহ মোট ৯টি দলের আবেদন আমাদের হাতে এসেছে। বিষয়টি পর্যালোচনা করে কয়েকটি দলকে সমাবেশের অনুমতি দেয়া হবে। কিন্তু জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ঢাকা মহানগর পুলিশের দায়িত্ব এবং কর্তব্য।
যারা সমাবেশে আসবেন তারা যেন লাঠি-সোটা বা ব্যাগ না নিয়ে আসেন সেজন্য সতর্ক থাকার আহ্বান জানান খন্দকার গোলাম ফারুক।