লিওনেল মেসির জাদুতে লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইন্টার মায়ামি। আটলান্টা ইউনাইটেডকে মেসির দল ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। জোড়া গোল করেছেন মেসি ও রবার্ট টেইলর। খবর মার্কার।
বাংলাদেশ সময় বুধবার (২৬ জুলাই) ভোরে অনুষ্ঠিত হওয়া ম্যাচে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে টাটা মার্টিনোর শিষ্যরা।
মায়ামি সমর্থকদের কাছে দিনটি স্মরণীয় করে রাখতে শুরুতেই ঝলক দেখালেন মেসি। ম্যাচের ৮তম মিনিটে সতীর্থের লম্বা পাস থেকে গোলরক্ষককে একা পেয়ে আর্জেন্টাইন চ্যাম্পিয়নের দারুণ ফিনিশিং ম্যাচে এগিয়ে দেয় মায়ামিকে। ২২তম মিনিটে ম্যাচের স্কোরশিটে আবারও লিওনেল মেসির নাম।
এদিকে গোল উৎসবে যোগ দেন রবার্ট টেইলর। করেন দুই গোল।
গোল পরিশোধে মরিয়া উঠে আটলান্টা। পেনাল্টিও আদায় করে নেয় তারা। তবে স্পটকিক থেকে গোল আদায়ে ব্যর্থ হন আটলান্টার থিয়াগো আলমাডা।
শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল মেসির ইন্টার মায়ামি।