রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দুর্নীতি দমন কমিশনের নবনিযুক্ত কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন।
রবিবার (২৩ জুলাই) বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে কমিশনার মোছা. আছিয়া খাতুন দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা কামনা করেন।
দুর্নীতি উন্নয়নের বড় অন্তরায় উল্লেখ করে এ সময় রাষ্ট্রপতি বলেন, উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে সমাজের সকল ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
এ সময় দুর্নীতি প্রতিরোধে পরিবার থেকেই সচেতনতা সৃষ্টির আহ্বান জানান রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।