আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ ও প্রতিপক্ষ ক্রিকেটারদের কটাক্ষ করায় শাস্তির সম্মুখীন হয়েছেন ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে ভারতের এই মিডল অর্ডারকে। সেই সঙ্গে যোগ হয়েছে চারটি ডেমেরিট পয়েন্ট।

রবিবার (২৩ জুলাই) তার শাস্তি ঘোষণা করেছে আইসিসি।

সূত্র জানায়, আউট হয়ে ব্যাট দিয়ে উইকেট ভাঙায় ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুনতে হবে হারমানপ্রিতকে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হবে।

আর খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ার ও প্রতিপক্ষ বাংলাদেশ নারী দলকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করায় তার ম্যাচ ফির আরও ২৫ শতাংশ কেটে নেওয়া হবে। আর তিনটি ডিমেরিট পয়েন্ট জমা পড়বে।

কিন্তু হারমানপ্রীত মাঠে স্ট্যাম্প ভাঙা কাণ্ডটি আইসিসির বিধান অনুযায়ী লেভেল থ্রি’র অপরাধ। যার শাস্তি কমপক্ষে এক ম্যাচের নিষেধাজ্ঞা।

কিন্তু ম্যাচ রেফারি তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন লেভেল ওয়ানের। যে কারণে শুধুমাত্র ডেমেরিট পয়েন্ট ও জরিমানা দিয়েই পার পেয়ে যাচ্ছেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটার।