নিজস্ব প্রতিবেদক: মাসের ১ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত কোরআন পাঠ ও মাহফিলের আয়োজন করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশের মোহাম্মদপুরের ৩২ নং ওয়ার্ড শাখা। রাজধানীর জেনেভা ক্যাম্পের মসজিদ-এ বেলালে এই আয়োজন করা হয়েছে।

মহররমের প্রথম ১০ দিনে বাসায় বাসায় কোরআন তেলওয়াত, বিশেষ ধার্মিক গান পরিবেশন এবং মহররম মাসের তাৎপর্য ও ইমাম হাসান ও ইমাম হুনাইনের জীবনী নিয়ে আলোচনা হবে।

এই আয়োজন সম্পর্কে শুক্রবার মসজিদ-এ বেলালে গাউসিয়া কমিটির সদস্যরা জানান, এই মাস ধর্মীয় উৎসব নয়, বরং শোক ও বিচলনের মাস। এই মাসে সুন্নি মুসলিমরা নিজ ধর্ম পরম্পরা এবং বিশেষ করে শাহাদাতে কারবালা স্মরণ করে বিভিন্ন উপায়ে শোক প্রকাশ করেন।

শুক্রবার মসজিদ-এ বেলালের খতিব আলহাজ্ব মাওলানা মুফতি মোহাম্মাদ নাজমুস সায়াদাত ফয়েজি বলেন, আমাদেরকে আখিরাত পার করতে হলে, সঠিক মুমিন হতে হলে অবশ্যই আহলে বাইত এর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। উনাদের প্রতি ভালবাসা রাখতে হবে। অবশ্যই যেকোনো অবস্থা ও পরিস্থিতিতে নামাজ কায়েম করতে হবে। যেভাবে ইমাম হুসসাইন (র.) কারবালার ময়দানে করে দেখিয়েছিলেন।