লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় চলছে প্লেয়া সান্তা মার্টা ২০২৩-এর ভি সাউথ আমেরিকান গেমস। আসরের বিচ সকার ফুটবলে আর্জেন্টিনা, উরুগুয়েকে হারানোর পর ভেনেজুয়েলাকে বিধ্বস্ত করেছে ব্রাজিল। টানা তিন জয়ে হ্যাটট্রিক পূরণ করেছে ব্রাজিলের ফুটবলারা।
বৃহস্পতিবার (২০ জুলাই) কলম্বিয়ার মাল্টিস্পোর্টস পার্ক কোর্টের বিচ সকার স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে ৭-৫ গোলে হারায় ব্রাজিল।
‘বি’ গ্রুপে এই ম্যাচের আগে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৪-৩ এবং উরুগুয়েকে ৭-৫ গোলে পরাজিত করেছিল সেলেসাওরা।
সাউথ আমেরিকান গেমসে স্বর্ণ জয়ের লক্ষ্যে শুক্রবার (২১ জুলাই) কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচে জিততে পারলেই সর্বোচ্চ পদক পাবে নেইমারের দেশের বিচ ফুটবলাররা।