সদ্য সমাপ্ত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে নিয়ে টুইট করায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে তলব করে অসন্তোষ জানিয়েছে ঢাকা।
বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডেকে নিয়ে এই অসন্তোষ জানান অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম।
এর আগে গত সোমবার ঢাকা-১৭ উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম নৌকা প্রার্থীর সমর্থকদের নিকট হামলার শিকার হন। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে মঙ্গলবার টুইট করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। তবে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই প্রতিক্রিয়াই নয়, বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখাও করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। এতে ক্ষুব্ধ হয় ঢাকা। এরপরই লুইস গোয়েনকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে বুধবার ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১১টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেয়।