দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই দাম শুক্রবার থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।