আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির এক দফা দাবির বিষয়ে বিদেশিদের কোন বক্তব্য নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর বানানীর সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, সব আলোচনাই হয়েছে নির্বাচন কি ভাবে হবে এ বিষয়ে। তাদের প্রত্যাশা অংশগ্রহণ মূলক ও নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন।

তবে সেই নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই হবে বলে স্পষ্ট জানিয়েছেন ওবায়দুল কাদের।

বিএনপির একদফা আর তত্ত্বাবধায়ক সরকারের দাবির পক্ষে বিদেশিদের কোনো বক্তব্য নেই বলেও জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, ১৭ আসনের উপনির্বাচনে যে সংঘাত হয়েছে সে বিষয়ে জানতে চেয়েছেন কুক। এ ঘটনা নিন্দনীয় হয়েছে উল্লেখ করে কাদের বলেন শান্তিপূর্ণ নির্বাচনে বাধা প্রদানকারীদের ছাড় দেবে না সরকার। বিএনপি অশান্তির পরিবেশ সৃষ্টি করে নির্বাচন ভণ্ডুল করতে চাচ্ছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।