আমাদের কারও মাতব্বরির কোনো প্রয়োজন নেই বিলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, আমরা নিজেরাই আমাদের পথ ঠিক করব। বিদেশি বন্ধুরা আসবে, আমাদের সঙ্গে চা খাবে, এটুকু ঠিক আছে। কিন্তু তারা আমাদের পরিচালনা করতে চাইবে, এটি গ্রহণযোগ্য নয়।

আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে ‘বিশ্ব যুব দিবস’ উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিদেশি সাহেবরা আসবে, ঘুরে বেড়াবে, ঠিক আছে। তবে আমরা আমাদের কাজ করতে চাই। আমাদের সম্পদ যেন নিরাপদ-নির্বিঘ্ন থাকে, এর জন্য শান্তিপূর্ণ পরিবেশ দরকার। আগেকার যুগে আমরা মাতব্বর দেখতাম, তারা বিভিন্ন বিষয়ে ঘুরে ঘুরে নসিহত করত। তারা অনেক অর্থের মালিক হয়েছে। যদিও অর্থের উৎস নিয়ে প্রশ্ন আছে। একই সঙ্গে তারা শিক্ষা ও দক্ষতারও মালিক হয়ে গেছে।’