রাজধানীতে আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি এবং ২২ জুলাই নয়াপল্টনে সমাবেশ করতে বিএনপিকে মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
রবিবার (১৬ জুলাই) ডিএমপি হেডকোয়ার্টারে কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি।
তবে পদযাত্রায় পরিকল্পনা মন্ত্রণালয়ের রুটটি পরিবর্তনের জন্য ডিএমপির পক্ষ থেকে মতামত দেয়া হয়েছে। একই সঙ্গে কর্মসূচির প্রচারণায় মাইকিং না করার আহ্বান জানিয়ে বিএনপিকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুপারিশ করেছেন ডিএমপি কমিশনার।
এর আগে, বেলা ১১টায় বিএনপির প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরীর অ্যানির নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরে প্রবেশ করে। পরে সেখানে তারা ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে ৩০ মিনিট বৈঠক করেন। বৈঠকে কমিশনারের কাছে পদযাত্রা কর্মসূচি করার অনুমতি চেয়ে করা লিখিত আবেদন জমা দেওয়া হয়।