এদেশের মানুষ শিক্ষিত হোক বিএনপি-জামায়াত সরকার কখনো তা চায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিল্পখাতের উন্নয়নের নানা দিক বিএনপির আমলে বন্ধ হয়ে যায় বলেও জানান শেখ হাসিনা।

রোববার (১৬ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ‘অধ্যক্ষ সম্মিলন ও বৃত্তি প্রদান’ অনুষ্ঠানে এ বক্তব্য দেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমাকে যখন বন্দিখানায় নেয়ে যাওয়া হয়, তখন সেখানে বসে দেশের ভাগ্য উন্নয়নের জন্য শিক্ষা, চিকিৎসা ও খাদ্য নিরাপত্তার রূপকল্প তৈরি করেছি। আর সেই রূপকল্পই আজ ভিশন-২০২১ বাস্তবায়ন হয়েছে।