ট্রান্সফরমার স্থাপনের কাজে রাজধানীর কিছু এলাকায় আগামী সাতদিন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপন করা হবে। ফলে আগামী ১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে।

‘জাতীয় গ্রিডের উন্নয়নমূলক কাজের স্বার্থে বিদ্যুৎ গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে’,- বলা হয় বিজ্ঞপ্তিতে।