ভারতের গুজরাটে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শনিবার (১৫ জুলাই) অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অর্থ মন্ত্রণালয় জানায়, শিল্পোন্নত দেশগুলোর জি-২০ জোটে বাংলাদেশ সদস্য নয়। তবে শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ভারত সদস্য দেশগুলোর বাইরেও বিশ্বের বিভিন্ন অঞ্চলের নয়টি দেশকে ‘গেস্ট কান্ট্রি’ হিসাবে অন্তর্ভুক্ত করেছে। দক্ষিণ এশিয়া অঞ্চলে ‘গেস্ট কান্ট্রি’র মর্যাদা পেয়েছে বাংলাদেশ। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করবে।

উল্লেখ্য, আগামী ১৭-১৮ জুলাই ভারতের গুজরাটের গান্ধীনগরে জি-২০ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।