আগামী ১৮ ও ১৯ জুলাই আওয়ামী লীগ ঢাকায় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আগামী আগস্ট মাস থেকেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা পর্যায়ে সমাবেশ করবেন বলেও জানান তিনি।
শুক্রবার (১৪ জুলাই) বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠককালে সেতুমন্ত্রী এ কথা জানান।
তিনি জানান, ১৮ জুলাই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি ৩২ পর্যন্ত এবং ১৯ জুলাই ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ তেজগাঁওয়ে সাত রাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে।
এ সময় যুবলীগকে শান্তি সমাবেশ ও ছাত্রলীগকে ছাত্র সমাবেশ করতে নির্দেশ দেন তিনি।