বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিদায়ী জুন মাসে সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩২ লাখ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য করে আদায় করেছেন।
সড়ক পরিবহন আইন ২০১৮ ও অন্যান্য আইনে এই আদালত পরিচালনা করে ৯৮৫টি মামলায় এসব জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে ৩ জনকে কারাদণ্ড ও ১৮টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।
জুন মাসে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত মোট ২০৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সম্প্রতি বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।