রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাটের আইডি প্রদান সংক্রান্ত ৭ম লটারি আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। যেসব বরাদ্দগ্রহীতা ১ম থেকে ৪র্থ কিস্তি পরিশোধ করেননি, আগামী ১৬ জুলাইয়ের মধ্যে তা পরিশোধ করে জমার রশিদ অফিসে দাখিল করলে লটারিতে অংশগ্রহণের সুযোগ পাবেন।

শুক্রবার (১৪ জুলাই) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রাজউকের পরিচালক (বোর্ড জনসংযোগ ও প্রটোকল) শামীমা মোমেন এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেন।

জানা গেছে, এই সময়ের পর যেসব বরাদ্দগ্রহীতা কিস্তি পরিশোধ করবেন তারা ৭ম লটারিতে অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন না। তবে ৭ম লটারিতে যেসব বরাদ্দগ্রহীতা অংশগ্রহণ করতে পারবেন না তাদের অনুকূলে পর্যায়ক্রমে পরবর্তী লটারির মাধ্যমে ফ্ল্যাটের আইডি প্রদান করা হবে। এ সংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্য রাজউকের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।