বিএনপি কিছুদিন পরপর একদফা দাবি তোলে। এর আগেও বিএনপি নানা ধরনের ঘোষণা দিয়েছিল কিন্তু তারা হালে পানি পায়নি। সাপ যেমন খোলস বদলায় বিএনপিও তেমিন একদিন পরপর খোলস বদলায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রামের চট্টেশ্বরী এলাকায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর ইউজি ক্যাম্পাসে বিশেষ কম্পিউটার সায়েন্স কোর্সের সনদ প্রদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
এর আগে, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, অন্য প্রাইভেট ইউনিভার্সিটির থেকে এ ভার্সিটির কিছুটা তফাৎ রয়েছে। কারণ এখানে অনেক দেশের শিক্ষার্থীরা পড়তে আসেন। এর ফলে এখানে বৈচিত্র্য রয়েছে। এখানে আফগানিস্তান, মিয়ানমার, থাইল্যান্ডসহ আরো অনেক দেশের শিক্ষার্থীরা পড়তে আসেন। এখানে মেধাবী শিক্ষার্থীদের সর্ম্পূণ ফ্রি পড়ার বৃত্তি প্রদান করা হয়। ‘
অনুষ্ঠানে ইউনিভার্সিটির উপাচার্য রুবানা হকের সভাপতিত্বে উপ-উপাচার্য ডেভিড টেইলর, কম্পিউটার সায়েন্স ব্রিজ প্রোগাম-এর পরিচালক অধ্যক্ষ শাম্স আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।