ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও চারজন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে কিয়েভের মেয়র ভিতালি ক্লিতস্কো বলেন, পোদিলস্কি এক অ্যাপার্টমেন্ট ভবনে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
এর আগে কিয়েভের সামরিক প্রশাসন জানায়, রাশিয়ার ড্রোনের ধ্বংসাবশেষ সলোমিয়ান্সকি জেলায় পড়ে দুইজন আহত হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫০০ এর বেশি দিন ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।