পবিত্র হজ পালন শেষে এবার পবিত্র ওমরাহের মৌসুম শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ উপলক্ষে সৌদি ও গালফ কো-অপারেশনভুক্ত দেশের নাগরিকদের ইতিমধ্যে ওমরাহর অনুমতিপত্র দেওয়া শুরু করেছে দেশটির মন্ত্রণালয়।

মঙ্গলবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের বার্তা সংস্থা আল আরাবিয়া।

প্রতিবেদনে বলা হয়, নুসুক অ্যাপ অথবা তাওয়াক্বালনা মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি নাগরিক, প্রবাসী ও জিসিসি দেশগুলোর পর্যটকরা এ অনুমতিপত্র নিতে পারবেন।

মূলত ওমরাহযাত্রীদের সেবার মান আরও উন্নত করতে এই অ্যাপগুলোর ব্যবহার শুরু হয়েছে। এ ছাড়া এটি সৌদি ভিশন ২০২৩ এরও অংশ।

এদিকে, এ বছর গত ২৮ জুন পবিত্র হজ পালিত হয়। হজের আয়োজন নির্বিঘ্নে করতে হজের আগে ও পরে নির্দিষ্ট কিছুদিন ওমরাহ বন্ধ রাখা হয়েছিল।