আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়ে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

নতুন নির্ধারণ করা এই দাম আজ বুধবার (১২ জুলাই) থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১৫৯ টাকা, ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৪৩ টাকা কমিয়ে ৮৭৩ টাকা, খোলা পাম তেল লিটারে ৫ টাকা কমিয়ে ১২৮ টাকা এবং বোতলজাত পাম তেল ১২ টাকা কমিয়ে ১৪৮ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১১ জুন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।