আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে তিন ম্যাচ সিরিজ আগেই হাতছাড়া করেছে বাংলাদেশ দল। তবে শেষ ম্যাচে হোয়াইটওয়াশের শঙ্কা উড়িয়ে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে টাইগাররা।

মঙ্গলবার (১১ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.২ ওভারে মাত্র ১২৬ রানে থামে আফগানরা। রান তাড়ায় নেমে ৩ উইকেট হারিয়ে ২৬.৩ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগাররা।

তবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল টাইগাররা। কিন্তু সাকিব-লিটনের পঞ্চাশোর্ধ রানের জুটিতে জয়ের পথ সহজ হয়ে যায়। শেষদিকে দলীয় ৮৯ রানের মাথায় মোহাম্মদ নবীর বলে সাকিব বিদায় নিলেও দলকে জয় নিয়ে মাঠে ছাড়েন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন।

আফগানিস্তান ৪৫.২ ওভারে ১২৬/১০

(আজমতউল্লাহ ওমরজাই ৫৬, হাসমতউল্লাহ শহীদি ২২, মুজিব উর রহমান ১১ ও নাজিবুল্লাহ জাদরান ১০)

(শরিফুল ৪/২১, তাসকিন ২/২৩, তাইজুল ২/৩৩, মেহেদী ১/৩৫, সাকিব ১/১৩)

বাংলাদেশ ২৩.৩ ওভারে ১২৯/৩

(লিটন দাস ৫৩*, সাকিব ৩৯,)