সরকার সচেতনভাবে গণতন্ত্রকে ধ্বংস করে দেশকে অসুস্থ রাষ্ট্রে পরিণত করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বিএনপির প্রায় ৪০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিএনপি প্রধানমন্ত্রীর দয়া চায়নি। তাই শান্তিপূর্ণ আন্দোলন করতে বাধ্য হয়েছে দলের নেতাকর্মীরা।
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের সংকট দূর হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাই সব দল ও জোটের সিদ্ধান্তে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনের ঘোষণা দেয়া হবে।