বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিয়ে দেশবিরোধী অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত বিদেশিদের কাছে ধরনা দেয়। তারা বিদেশিদের কাছে দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। আমাদের রাজনৈতিক মতবিরোধিতা থাকতেই পারে। কিন্তু সেটি বিদেশিদের কাছে তুলে ধরা দেশবিরোধী অপতৎপরতা।
তথ্যমন্ত্রী বলেন, সম্প্রতি সিটি করপোরেশনসহ স্থানীয় নির্বাচনগুলো কমিশন সফলতার সঙ্গে শেষ করেছে। এই নির্বাচনে বিএনপি অংশ না নিলেও জনগণের অংশগ্রহণ ছিল।
এসব থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।