গত ১১ বছরের মধ্যে বর্তমানে চালের দাম বিশ্ববাজারে সর্বোচ্চ। এল নিনোর প্রভাবে বর্ষা ও খরা বেড়ে যাওয়ায় ভারত কৃষকদের অতিরিক্ত প্রণোদনা দেওয়ায় এই দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিশ্ববাজারে চাহিদার ৪০ শতাংশের বেশি চাল রপ্তানি করে ভারত। ২০২২ সালে ছিল দেশটির চাল রপ্তানির পরিমাণ ছিল পাঁচ কোটি ৬০ লাখ টন। কিন্তু গত বছর ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং অনিয়মিত আবহাওয়ার কারণে খাদ্যের দাম বাড়তে শুরু করে।

রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (আরইএ) সভাপতি বি.ভি. কৃষ্ণা রাও রয়টার্সকে বলেন, ‘ভারত ছিল চালের সবচেয়ে সস্তা সরবরাহকারী। নতুন ন্যূনতম সহায়ক মূল্যের কারণে ভারতীয় চালের দাম বেড়ে যাওয়ায়, অন্যান্য সরবরাহকারীরাও দাম বাড়াতে শুরু করে।’

জাতিসংঘের আন্তর্জাতিক বাজারবিষয়ক সূচক বলছে, বৈশ্বিক বাজারে চলতি জুলাইয়ে চালের দাম বেড়েছে ৯ শতাংশ। গত মাসে এই মূল্যবৃদ্ধির হার ছিল ৭ শতাংশ।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম এই মুহূর্তে চাল উৎপাদনে বিশ্বে শীর্ষে থাকা ৬টি দেশ।