ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (৫ জুলাই) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়।
আদেশে বলা হয়, ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী শাহিদুজ্জামানকে চকবাজার থানায় ওসি হিসেবে বদলি করা হয়েছে। আর চকবাজার থানায় ওসি মো. আবদুল কাইউমকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়া ডিএমপির উত্তরা পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসীন গাজীকে দক্ষিণখান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়।