ধানের শীষ মানুষের পেটের বিষ হয়ে গেছে। উন্নয়নের জন্য মানুষ আবারও নৌকাতেই ভোট দেবে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৫ জুলাই) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সাথে দলের সহযোগী সংগঠনের সাথে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে রাখা বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের মতোই আগামী জাতীয় সংসদ নির্বাচনও অবাধ ও সুষ্ঠু হবে।

এ সময় ভোটারদের কাছে না গিয়ে বিএনপি বিদেশিদের কাছে যাচ্ছে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী। বলেন, আটলান্টিকের ওপার থেকে কোনো নিষেজ্ঞা আসে কিনা, সে অপেক্ষায় আছে বিএনপি।