পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম শুরু হয়েছে।

বুধবার (৫ জুলাই) সকাল থেকে পদ্মা সেতুর দুই প্রান্তে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন আরএফআইডি পদ্ধতিতে একটি করে বুথে টোল আদায় শুরু হয়।

জানা গেছে, এই পদ্ধতিতে সেতুর দুই প্রান্তে একটি করে দুটি লেনে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশনের (আরএফআইডি) মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায় হবে। এতে নগদ টাকা লেনদেন করতে হবে না এবং টোল প্লাজায় থামাতে হবে না কোনো যানবাহন। রেজিস্ট্রেশন করা যেকোনো যানবাহন টোল প্লাজার সামনে এলেই রোবটিক ক্যামেরার মাধ্যমে যানবাহন শনাক্ত করে অটোমেটিক টোল আদায় করা হবে। এতে সময় লাগবে ২-৩ সেকেন্ড।

আপাতত এই টোল আদায় কার্যক্রম পরীক্ষামূলকভাবে চলবে বলে জানিয়েছেন সেতু মন্ত্রণালয়ের সচিব মো. মনজুর।