ঢাকায় এসে পৌঁছেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার (৩ জুলাই) ভোরে তাকে বহন করা প্লেনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে আমস্টারডাম থেকে স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে প্লেনে ওঠেন মার্টিনেজ।
তিনি ১১ ঘণ্টার মতো বাংলাদেশে অবস্থান করবেন। এরপর বিকেলে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
মার্টিনেজকে কোলকাতা ও ঢাকায় এনেছেন কোলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।
তিনি জানান, ঢাকায় বিমানবন্দর থেকে মার্টিনেজ সরাসরি চলে যাবেন হোটেলে। সেখান থেকে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে স্পন্সর প্রতিষ্ঠানের হেড অফিসে যাবেন। ওখান থেকে দুপুর ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যাবেন মার্টিনেজ। ওই সাক্ষাতের পরই বাংলাদেশ ছাড়বেন তিনি।