ইন্দোনেশিয়ার বৃহত্তম ও সবচেয়ে জনবহুল দ্বীপ জাভায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার পর ভূমিকম্পটি হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির দুর্যোগ মোকাবিলা বিভাগ বিএনপিবি।
এছাড়া ভূমিকম্পের জেরে জাভার কেন্দ্রীয় অঞ্চল ও ইয়োগিয়াকার্তা শহরের শতাধিক বাড়িঘর, অফিস, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শনিবার রয়টার্সকে জানিয়েছেন বিএনপিবির মুখপাত্র আবদুল মুহারি।
দেশটির ভূপদার্থ সংস্থা বিএমকেজি জানিয়েছে, জাভা দ্বীপের ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। তবে এই ভূমিকম্পে সুনামির কোনো সম্ভাবনা নেই।