গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ৭ বছর পূর্ণ হলো আজ। ২০১৬ সালের ১ জুলাই রাত ৮টা ৪০ মিনিটে নব্য জেএমবির বেকারিতে ঢুকে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে দুই পুলিশ কর্মকর্তা ও ১৭ বিদেশি নাগরিকসহ ২২ জনকে নির্মমভাবে হত্যা করে পাঁচ জঙ্গি।
পরে, আইনশৃঙ্খলা বাহিনী সেখানে যৌথ অভিযান চালালে হামলার পরিকল্পনাকারীসহ ৮ জনের মৃত্যু হয়। গ্রেফতার হয় আরও ৮ জন। ২০১৯ সালে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল এ মামলায় ৭ জনকে ফাঁসি ও একজনকে খালাস দেন। পরে হাইকোর্টে আপিল করে আসামিরা।
গত মে মাসে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয় হাইকোর্টে। রাষ্ট্রের প্রধান আইনি কর্মকর্তা বলছেন, আর ৩-৪ কার্যদিবস শুনানি হলেই শেষ হবে হাইকোর্টের শুনানিও।
প্রতিবারের মতো এবারও হামলার স্থান হলি আর্টিজানে নিহতদের শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।