মেক্সিকোয় তীব্র তাপদাহে গত দুই সপ্তাহে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রির কাছাকাছি। মেক্সিকোর স্বাস্থ্যমন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, গত তিন সপ্তাহ ধরে প্রচণ্ড গরমে দেশটিতে চলতি মাসে বিদ্যুতের ব্যাপক চাহিদা বেড়েছে। এতে করে জাতীয় গ্রিডে ব্যাপক চাপ পড়েছে। এ নিয়ে দেশটির কর্তৃপক্ষকে বিভিন্ন অঞ্চলে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গরমে বেশিভাগই হিট স্ট্রোক ও পানিশূন্যতায় মারা গেছেন। দেশটির টেক্সাসের সীমান্তবর্তী উত্তরের রাজ্য নিউভো লিওনে ৬৪ শতাংশের মৃত্যু হয়েছে।

এ ছাড়া বাকিদের বেশিরভাগই মারা গেছেন উপসাগরীয় উপকূলে প্রতিবেশী তামাউলিপাস এবং ভেরাক্রুজে। তবে সাম্প্রতিক দিনগুলোতে বৃষ্টির কারণে দেশটিতে তাপমাত্রা কমেছে।