রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ময়ূর-৭ নামের একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
শুক্রবার বেলা ১১টার দিকে লঞ্চে এই অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।
জানা গেছে, লঞ্চের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লঞ্চটি ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করে।