ঐতিহাসিক ছয়দফা দিবস আজ। দিনটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৭ জুন) সকাল ৭টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বরে ব্ঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সরকারপ্রধান। এ সময় সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ নিরবতা পালন করা হয়।
পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।