মিথ্যাচার করা বিএনপির একমাত্র সম্বল। বিদেশিদের কাছে রোজ রোজ নালিশ করা ছাড়া তাদের আর কোনো কাজ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার (৪ জুন) আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় লোডশেডিং প্রসঙ্গে বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কষ্ট পাচ্ছেন। এসব সংকট সমাধানে আওয়ামী লীগ সরকার দিন-রাত কাজ করছে বলেও জানান তিনি।
নওগাঁ শহরের নওযোয়ান মাঠে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের নেতারা।
এর আগে জেলা সদরের সরিষাহাটির মোড়ে নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।