জনগণের কল্যাণ ও মঙ্গল চিন্তা করেই বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বলেন, ২০২৩-২৪ বাজেটের ফলে আগামী নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার তৈরি হবে।
এদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, দুই বছরের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সহায়ক হবে এবারের বাজেট।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১ জুন) দুপুর ৩টায় জাতীয় সংসদে বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী। এটি আওয়ামী লীগ সরকারের ২৩তম ও বাংলাদেশের ৫২ তম বাজেট। প্রস্তাবিত বাজেট ২৬ জুন অনুমোদন হবে এবং ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে। শুরু হতে যাওয়া অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।