পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন ১ জন।

বুধবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটহারী এলাকার বোদা দেবীগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা সবাই বোদা উপজেলার বাসিন্দা।

দেবীগঞ্জ থানার‍ ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মমতাজ পারভীন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে একই মোটরসাইকেলে চারজন বোদা থেকে দেবীগঞ্জ উপজেলা শহরের দিকে যাচ্ছিল। এ সময় তারা ওই এলাকায় পৌঁছালে একটি কাঠবোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ সময় চার মোটরসাইকেল আরোহী মহাসড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। পরে গুরুতর আহত দু’জনকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। এ সময় সেখানে চিকিৎসাধীন আরও একজন মারা যান।