প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে হেরে যাওয়া আওয়ামী লীগের প্রার্থী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান।
রোববার (২৮ মে) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি।
এ সময় তিনি তার লেখা দুটি বই ‘বঙ্গবন্ধুর নেতৃত্বগুণ আদর্শ ব্যক্তি ও জাতি গঠনে অনুকরণীয় দৃষ্টান্ত’ এবং ‘রাজনীতির মহাকবি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ প্রধানমন্ত্রীকে হস্তান্তর করেন।
উল্লেখ্য, গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী আজমত উল্লাকে ১৬ হাজারের বেশি ভোটে পরাজিত করেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। ভোটে আজমত উল্লা পেয়েছেন দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। জায়েদা খাতুন পেয়েছেন দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট।