রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রোববার (২৮ মে) দুপুর ১২টার দিকে আদাবরের ১০ নম্বর রোডের ৭১২/১৭ নম্বর বাসার নিচতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান মিয়া এই তথ্য নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।