রাজধানীর প্রত্যেকটি বস্তিতে ফায়ার হাইড্রেন্ট বসানোর পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

বৃহস্পতিবার মহাখালীর সাততলা বস্তিতে প্রথম ফায়ার হাইড্রেন্ট স্থাপন করে এ কথা জানান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

এ সময় তিনি জানান, অগ্নিনির্বাপন ও পানি সরবারহ ব্যবস্থা সহজ করতে ফায়ার হাইড্রেন্ট বসানো হয়েছে। সিটি করপোরেশনের আওতাধীন সকল মার্কেটগুলোতেও অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন করা হবে। ফায়ার সার্ভিস, ঢাকা ওয়াসা ও সিটি করপোরেশন একসাথে এর জন্যে কাজ করছে।

এ সময় মহাখালীর বস্তিতে ৬০ হাজার লিটার পানি সংরক্ষণ থাকবে। যার মধ্যে ৪০ হাজার লিটার অগ্নিনির্বাপন এবং ২০ হাজার লিটার গৃ্হস্থালীর কাজের জন্য বলেও জানান মেয়র।