দেশের প্রাচীন পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৬০তম কনভেনশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৩ মে) এ কনভেনশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এবারের কনভেনশনের স্লোগান হলো- ‘ইনোভেটিভ ইঞ্জিনিয়ারিং ইন দ্যা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন’।
অনুষ্ঠানে আইইবি’র পক্ষ থেকে স্মার্ট বাংলাদেশ নির্মাণের রোডম্যাপ দেয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও পাঁচ দিনব্যাপী কনভেনশনের নানা আয়োজন রয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় সেমিনারের উদ্বোধনী ও সমাপনী পর্ব, শহীদ প্রকৌশলী পরিবারের সংবর্ধনা, চারটি স্মৃতি বক্তৃতাসহ বিদেশি অতিথিদের সংবর্ধনা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
কনভেনশনের সমাপনী অনুষ্ঠান হবে আগামী সোমবার বিকাল সাড়ে তিনটায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা রওশান এরশাদ।