আল-কাদির ট্রাস্ট মামলায় দুই সপ্তাহের জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান। স্থানীয় সময় শুক্রবার (১২ মে) হাইকোর্টে দুই বিচারপতির বেঞ্চে তার জামিনের শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের বেঞ্চ পিটিআই প্রধানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১১ মে) সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেপ্তারকে ‘অবৈধ এবং বেআইনি’ বলে ঘোষণা করেন।

সুপ্রিম কোর্টের ঘোষণার একদিন পর এ আদেশ দিয়েছেন হাইকোর্ট।