রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলার ঐতিহাসিক রাজ্যাভিষেক উপলক্ষ্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্রিটেনের নতুন রাজা এবং রানির আনুষ্ঠানিক রাজ্যাভিষেক উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তায় গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের নতুন রাজা এবং কমনওয়েলথের প্রধান হিসেবে তৃতীয় চার্লসকে আন্তরিক সমর্থন জানান শেখ হাসিনা।
এছাড়াও রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলার সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু এবং যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ জনগণের শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।