আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে চায় সরকার। কেউ বাধা দিলে আওয়ামী লীগ তাদের প্রতিহত করবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (২৮ এপ্রিল) শেখ জামালের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গ আলাপকালে এ কথা জানান তিনি।
তিনি বলেন, নির্বাচন হওয়া পর্যন্ত রাজপথে থাকবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ পাল্টাপাল্টি কোনো কর্মসূচি করে না। জনগণের জানমাল রক্ষায় কাজ করবে বলেও জানান তিনি।
পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন, দলের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেনসহ অনেকে।
আইকে