ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। কেভিন ডি ব্রুইনার জোড়া গোলের পাশাপাশি অবদান রাখেন স্টোন্স ও হাল্যান্ড।

ইতিহাদ স্টেডিয়ামে শুরুতেই স্বাগতিক সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দেয় ম্যানসিটি। খেলার ৭ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে হাল্যান্ডের পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নেয়া শটে স্কোর লাইন ১-০ করেন কেভিন ডি ব্রুইনা।

প্রথমার্ধের ইনজুরি টাইমে জন স্টোন্সের গোলে ব্যবধান দ্বিগুণ করে গার্দিওলার শিষ্যরা।

বিরতি থেকে ফিরে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও হাল্যান্ডের অ্যাসিস্ট থেকে স্কোরলাইন ৩-০ করেন ব্রুইনা।

মাঝে ৮৬তম মিনিটে সান্ত্বনাসূচক গোলের দেখা পায় আর্সেনাল। আর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে গোল করে মোহাম্মদ সালাহকে ছাড়িয়ে যান আরলিং হাল্যান্ড।

আইকে